আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে তোরজোড় শুরু করেছে সব দলই। তৃণমূলের তরফে পাড়ায় পাড়ায় গিয়ে চলছে উন্নয়নের সংলাপ। সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছেন বর্তমান সরকার তা সাধারণ মানুষকে বোঝানো এবং সেই সাথে এলাকার সাধারণ মানুষ কি চাইছেন বা তাদের অভাব অভিযোগের কথা শুনছেন তৃণমূল নেতৃত্বরা। আজ রবিবার খড়্গপুরে এই কর্মসূচি ছিল প্রথম দিন। প্রথম দিনেই খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা প্রায় আটটা পর্যন্ত চলে এই কর্মসূচি।