আজ বৃহস্পতিবার পহলা জানুয়ারি তৃণমূলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস। মেদিনীপুরে উদযাপিত হলো দিনটি। মেদিনীপুরে মহিলা তৃণমূলের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কম্বল বিতরণ বা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ আয়োজিত হয় অনুষ্ঠান যা চলে সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা পর্যন্ত।