শাঁখারী বাঁশবেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার বিকেলে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের বরাবাজার ব্লকের নবনির্বাচিত কমিটির পদাধিকারীদের সম্বর্ধনা সভা সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী সুমিতা সিংহ মল্ল, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুদর্শন মাহাতো, সাধারণ সম্পাদক লম্বোদর মাহাতো, জেলা কমিটির দুই সদস্য নাগর মাহাতো ও কাশীনাথ ঘোষ এবং বরাবাজার ব্লক কমিটির সভাপতি বিশ্বজিৎ মাহাতো।