দোতলা মাটির বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ১৭ বছরের কিশোরীর দেহ। মৃত কিশোরীর নাম সৌমি শীট। বাড়ি নয়াগ্রাম থানার রাঙ্গীয়াম গ্রামে। শনিবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় কিশোরকে দেখতে পায় পরিবারের সদস্যরা। উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরীর মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবার।