আজ রবিবার ভোর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি বাইক সংঘর্ষে মৃত্যু নববিবাহিত যুবকের বিয়ের এক মাসের মাথায় নিভে গেল সুমন দে-র জীবন, শোকস্তব্ধ আত্মীয় পরিজনেরা। গভীর রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন বছর বত্রিশের এক তরতাজা যুবক । মৃতের নাম সুমন দে। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার অন্তর্গত বড়ো নীলপুর এলাকার কমলা দীঘির পাড়ে। মাত্র এক মাস আগেই বিয়ে হয়েছিল তাঁর।