ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি ১২ নম্বর জাতীয় সড়কে ভেড়ামারার সামনে। একটি মারুতি গাড়িতে করে কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন গাড়ি চালক বহরমপুরের দিকে। তিনি তার সঠিক রাস্তাতেই যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে সাইড চেপে দেয়, যার ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ি উঠিয়ে দেন।এর ফলে যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামনে চাকা এবং সামনের দিকটা ভেঙে ডিভাইডার এর উপরে উঠে যায়।