নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৪১ নং বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নতুন রাস্তা নির্মাণ কাজের সূচনা। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হয়। জানা গেছে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নতুন কংক্রিটের রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হয় এদিন। উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।