আজ ১ লা ডিসেম্বর আনুমানিক সকাল ৯ টা নাগাদ কুড়মিঠা গ্রামে ৮০’র দশকের কৃষক আন্দোলনের শহীদ কমরেড পরান দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়। শহীদ বেদীতে মাল্যদান শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণায় বক্তব্য রাখেন কমরেড সব্যসাচী চ্যাটার্জী, কমরেড সেখ হাসিবসহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে কমরেড সাধন ঘোষ প্রমুখও উপস্থিত ছিলেন।