আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া, সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা সহ পূর্ব বর্ধমান সকালের দিকে খুব হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। তাপমাত্রা আগামীকাল ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এরপর সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামবে।