গত ১১ তারিখে পাবলিক অ্যাপ সহ অন্যান্য চ্যানেলে প্রকাশিত হয় বরাবাজার ব্লকের অন্তর্গত ভাগাবাঁধ অঞ্চলের চিরুডি গ্রামে ঢোকার রাস্তার বেহাল দশা। তারপরেই ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গতকাল রাত অব্দি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয় গ্রামে ঢোকার মুখের ভগ্ন কালভার্টটির। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এবং গ্রাম পঞ্চায়েতকে কাজটি করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।