পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষকে হয়রানের শিকার হতে হয়, অনেক সময় পুলিশকে টাকাও দিতে হয় বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এ বিষয়ে নদীয়ার ধুবুলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ ইলিয়াস সাধারণ মানুষকে সচেতন করেছেন, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দিতে হয় না কোন টাকা এবং পুলিশের একটি অফিসার এই কাজের জন্য নিযুক্ত আছে। ধুবুলিয়াতে তাই পুলিশের প্রচার অভিযান।