মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। চার দফা দাবি নিয়ে এই ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির ডাক দেওয়া হয়। ঘড়ির মোড় থেকে মিছিল করে আশা কর্মীরা পৌঁছায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিসের সামনে। এরপর তারা তাদের স্মারক লিপি প্রদান করেন।