দেগঙ্গা: দেগঙ্গা বিডিও অফিসে এস আই আর শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা
এস আই আর শুনানিতে এসে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ দেগঙ্গা ব্লকের দেগঙ্গা ভিডিও অফিসের ঘটনা। পরে পরিবারের লোকজন এবং প্রশাসনের সহায়তায় সেরিনা বিবি নামে অসুস্থ ওই মহিলাকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে সেরিনার বাড়ি চৌরাশি গ্রাম পঞ্চায়েতের উত্তর মাটিকুমরা গ্রামে। এদিন তিনি এসআই আর শুনানিতে দেগঙ্গা বিডিও অফিসে এসেছিলেন। প্রচন্ড ভিড়ে এবং গরমে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পর