চুড়াইবাড়ি থানাধীন নদীয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েত অর্জুনটিলা ৫নং ওয়ার্ড় এলাকায় একদল দুষ্কৃতীর ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হয় ৮ বছরের এক ছাত্রের নাম অমৃত সিনহা। গুরুতরভাবে জখম হন তার মা বিজয়া সিনহা , যিনি বর্তমানে বহিঃ রাজ্য শিলচরের বেসরকারি নার্সিং হোম জীবন জ্যোতি হসপিটালের আইসিওতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। উক্ত কান্ডে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার নাম মদন গোপাল সিং।