অমৃত ভারত প্রকল্পে কাজের অগ্রগতি দেখে কিছুটা অসন্তুষ্ট হলেন DRM, পাশাপাশি কাজের গতিপ্রকৃতি, কাজের ধরন দেখেও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের কাছে অসন্তোষের কথা জানাতেও দেখা গেল এদিন মঙ্গলবার। অমৃত ভারত প্রকল্পে অম্বিকা কালনা স্টেশনে আধুনিকরণের কাজ চলছে। দিব্যাঙ্গনদের ব্যবহৃত টয়লেট কেন এত নিচে? পাশাপাশি কাজের গতিপ্রকৃতি এত ধীরে কেন? দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের কাছে জানতে চান হাওড়া ডিভিশনের DRM বিশাল কাপুর। এদিন তাদের কিছু পরামর্শ দিতে দেখা যায় DRM কে।