বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে ডালখোলায় একতা যাত্রায় উপস্থিত সাংসদ কার্তিক চন্দ্র পাল। এই পদযাত্রা ডালখোলার হরি মন্দির থেকে শুরু হয়৷ ডালখোলা শহর প্রদক্ষিণ করে ডালখোলা স্টেশনে শেষ হয়। এই পদযাত্রায় সাংসদ ছাড়াও BJP র জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ BJP র নেতা কর্মী সমর্থকদের পা মেলাতে দেখা যায়। বুধবার সন্ধ্যায় সাংসদ কার্তিক চন্দ্র পালের রায়গঞ্জের দফতর থেকে জানানো হয়। সাংসদ বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে এই পদযাত্রা।