পুজো কমিটি গুলোর হাতে পুরস্কার তুলে দিলেন পৌর প্রধান। হুগলি চুঁচুড়া কার্তিক পুজো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে প্রতিযোগিতা করা হয়। শনিবার সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। সেখানে উপস্থিত ছিলেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ।