আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত খুড়িগাছি গ্রামে অনুষ্ঠিত হল দিলেকাশ পঞ্চায়েতের উদ্যোগে ‘উন্নয়নের পাঁচালী’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। এলাকার সামগ্রিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।