ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হরিপুরা এলাকায় আজ, শুক্রবার, জিও-র নতুন পেট্রোল পাম্প “সিংহ ফিলিং স্টেশন”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো।এদিন দুপুরে ফিতা কেটে উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু সহ অন্যান্যরা।উদ্বোধনের দিন গ্রাহকদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। হেলমেট, মিষ্টিমুখ, আবার অনেকের হাতে ছিল আরও নানা উপহার—যা অনুষ্ঠানটিকে আরও আনন্দময় করে তোলে।