রঘুনাথপুর ১: অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ,দেহ উদ্ধার করে PM এ পাঠালো রঘুনাথপুর থানার পুলিশ
অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল।আনুমানিক বছর ৩৮এর ঐ যুবকটিকে আদ্রার সুভাষ নগর এলাকার শিব কালী মন্দিরের সামনে গত পরশু দিন তাকে স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্হায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্হায় বৃহস্পতিবার সকালে তার ঐ হাসপাতালে মৃত্যু হয়।খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে পুরুলিয়ার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।