পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ শনিবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বিজেপির দাবি, বাঁশ, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়়াও হয়েছেন একদল তৃণমূল কর্মী ও সমর্থক। এ সব প্রায় ঘণ্টাখানেক ধরে চললেও পুলিশ এগিয়ে আসেনি বলে দাবি। প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেছেন শুভেন্দু।