সিতাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ তথা শিতলকুচি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড: নারায়ণ বসুনিয়া কে সম্বর্ধনা। সোমবার রাত নয়টা নাগাদ দিনহাটা তে এই সম্বর্ধনা প্রদান করে দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সদস্যরা। প্রসঙ্গত ড: নারায়ণ বসুনিয়া শিতলকুচি মহাবিদ্যালয় এর নবনিযুক্ত অধ্যক্ষ। এদিন এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুকারুরকুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন, প্রাক্তন শিক্ষক নীলাম্বর সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক হীরালাল দাস।