ভারতের স্বাধীনতার ইতিহাসে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত। অধুনা পুরুলিয়া জেলা যা ততকালীন মানভূমের স্বাধীনতার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুবার কারাদণ্ড। ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে চিনি জেলা স্কুলের প্রধান শিক্ষকের পদ পর্যন্ত ছেড়ে দেন।শুরু হয়েছে ঋষি নিবারণ চন্দ্রের জন্ম সার্ধশতবর্ষ। এই উপলক্ষে আজ মাঝিহিড়া আশ্রমে নিবারনচন্দ্রের উপর রয়েছে বিশেষ আলোচনা শিবির। সেখানে উন্মোচন করা হবে একটি গবেষণা মূলক গ্রন্থের।