মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর পুলিশ জেলার অন্তর্গত সূতি থানার মদনা এলাকায় প্রায় এক মাস আগে ঘটে যাওয়া দুঃসাহসিক সোনার দোকান ডাকাতির ঘটনার সফল কিনারা করল পুলিশ। এই ঘটনায় উত্তরপ্রদেশের কুখ্যাত ডাকাত গ্যাংয়ের মোট ছয় জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা ও তিন জন পুরুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর পরিকল্পিতভাবে মদনার একটি সোনার দোকানে ডাকাতি চালানো হয়। ঘটনার পর থেকেই তদন্তে নামে সুতি থানার পুলিশ।