নিজের বিধানসভা সহ অন্য বিধানসভায় তৃণমূলের কো-অর্ডিনেটর দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া ক্যানিং পূর্ব বিধায়কের। বুধবার দুপুর বারোটা নাগাদ সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা। তিনি জানান দল তার উপর যে আস্থা রেখেছে, তা অক্ষরে অক্ষরে পালন করবেন। এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনে দলকে এগিয়ে নিয়ে যাবেন।