পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ির গোয়াল ঘরে বাঁশের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। দড়ি কেটে নামিয়ে তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম বিমলাপতি বন্দ্যোপাধ্যায়(৬০)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।