পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর শনিবার অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালিয়ে নিতুড়িয়া থানার অন্তর্গত কচবেল, তিলতোড়া,পুয়াপুর সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে ৮লিটার অবৈধ মদ ও ও মদ তৈরির উপকরণ ২৪০লিটার তরল বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল। আবগারি দফতরের এক আধিকারিক জানান নিতুরিয়া সার্কেলের আবগারি দপ্তর শনিবার নিতুড়িয়া থানার বিভিন্ন গ্রামে অবৈধ মদ তৈরি ও মদ বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালায়।