মেদিনীপুরে তৃণমূলের প্রতিবাদ সভা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আজ রবিবার এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজ রবিবার এই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্যরা। এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ মেদিনীপুর শহরের বটতলার চক এলাকায় আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার।