খড়্গপুরে অনুষ্ঠিত হতে চলেছে খড়গপুর বই মেলা. ২৬ তম বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে খড়্গপুরে. খড়্গপুরে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা. আগামী ৩ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত খড়গপুর শহরে চলবে এই বইমেলা. আজ বুধবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ খড়গপুর শহরের মালঞ্চ সুপারমার্কেট থেকে খরিদা বইমেলা অফিস পর্যন্ত সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় খড়গপুর বইমেলা কমিটির উদ্যোগে.