দিদির স্কুটিতে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে পড়ে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রীর সোনারপুর: স্কুলে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক শিশুর প্রাণ। মৃত ছাত্রীর নাম স্মৃতি তরফদার। বয়স মাত্র ১১ বছর। সে পঞ্চম শ্রেণির ছাত্রী এবং বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সোনারপুরের দিদিমণি স্টপেজ সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রতিদিনের মতোই স্মৃতি