রঘুনাথপুর ১: রঘুনাথপুরে ধর্মঘটের মিশ্র প্রভাব,ধর্মঘটের বিরোধিতায় রাস্তায় শাসকদল, তৃণমূল নেতারা ভাঙল তালা,খুলল স্কুল
সুপ্রিম কোর্টের রায়ে অবিলম্বে বকেয়া DA প্রদান কার্যকর করার দাবি সহ একাধিক দাবিতে13মার্চ শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।শুক্রবার সকাল থেকেই পুরুলিয়ার রঘুনাথপুর শহরে দেখা গিয়েছে মিশ্র প্রভাব। শহরের কোথাও রয়েছে স্কুল খোলা আবার কোথাও স্কুলের মূল গেটে বন্ধ কারীদের দেওয়া তালা ঝুলতে থাকে।বেলা বাড়ার সাথে সাথে ধর্মঘটের প্রতিবাদে রঘুনাথপুর শহর তৃণমূল রাস্তায় নামে।