বর্ধমানে আবারও মানবতার নজির,প্রতি বছরের মতো চলতি বছরেও মানবসেবার অঙ্গীকারে এক বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর স্ট্যান্ডের মাঠে। এদিন সকাল থেকেই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এই শিবির প্রাঙ্গণ। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পৌরসভার একাধিক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে রক্তদাতাদের উৎসাহ আরও বেড়ে যায়।