গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর। মঙ্গলবার আনুমানিক রাত্রি সাড়ে আটটা নাগাদ নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানার বরাকোচা,পুঞ্চা,নপাড়া,বাগদা,ধাদকি এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ২৬ লিটার চোলাই মদ ও ৭৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়। সাথে ১ সেট ড্রাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর আবগারি দপ্তর সূত্রে।