পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড-এর উদ্যোগে বাঁকুড়ার রানীবাঁধের দাঁড়কেডি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো আদিবাসী পারস্পরিক নৃত্য, সঙ্গীত ও বাদ্যযন্ত্র বাদনের বার্ষিক প্রতিযোগিতা ২০২৫–২০২৬। বৃহস্পতিবার দুপুরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উপস্থিত ছিলেন রাইপুর বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু এবং খাতড়ার মহকুমা শাসক শুভম মোর্য। বাঁকুড়া আঞ্চলিক কার্যালয় এবং কাটিয়াম ল্যাম্পস লিমিটেড অনুষ্ঠানের ব্যবস্থাপক