দুর্গাপুর উৎসবের চতুর্থ দিনে পালক মুচ্ছলের মনোমুগ্ধকর অনুষ্ঠান দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষে জাঁকজমকপূর্ণ সূচনা হয়েছিল ৫ই ডিসেম্বর। নগরবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহাসাড়ম্বরে শুরু হওয়া ‘দুর্গাপুর উৎসব ২০২৫’-এর চতুর্থ দিনে, সোম বার রাত ন’টায় মঞ্চে ওঠেন খ্যাতনামা শিল্পী পালক মুচ্ছল। তাঁর গান শুনতে দর্শকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। নাচে–গানে জমে ওঠে শহরবাসীর উৎসব আরও এক দফা।