মাথাভাঙ্গায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার আরো দুই,কোচবিহারে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। এদিন কোচবিহারে তথ্য দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জি জানান,২৫শে ডিসেম্বর মাথাভাঙ্গা ১ব্লকের হাজরাহাটের বালাসী গ্রামে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে খুন হন কাকা ভাইপো।সেই খুনের ঘটনার তদন্তে নেমে গ্রেফতার আরো ২।গতকাল রাতে আলিপুরদুয়ারের জায়গা থেকে পিন্টু সিকদার এবং আজ ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত হিমঘর চৌপথি এলাকা থেকে ফলেন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।