সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই হেমতাবাদ রাজনীতিতে বড়সড় চমক। বিজেপি নেত্রী জবা রায় ও তাঁর কন্যা অনামিকা রায় সোমবার রায়গঞ্জে জেলা কংগ্রেস কার্যালয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। কংগ্রেস নেতৃত্বের দাবি,এই দলবদল হেমতাবাদে সংগঠনকে আরও শক্তিশালী করবে।