আসন্ন বিধানসভা নির্বাচন 2026 এর আগে কোচবিহার জেলায় ভাঙ্গন অব্যাহত রয়েছে বিজেপিতে। কিছুদিনের ব্যবধানে ফের কোচবিহার 2 নং ব্লক এ আমবাড়ী এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি। এদিন দুটি বিজেপি সমর্থিত পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্বরা। নির্বাচনের আগে এই দলবদল তৃণমূলের ক্ষমতা বাড়াবে বলেই জানালেন তৃণমূল নেতৃত্ব।