প্রতিবেশী মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ,সূত্রাগড় থেকে গ্রেফতার অভিযুক্তকে রানাঘাট আদালতে পেস করলো পুলিশ। সূত্রের খবর, শান্তিপুর সূত্রাগড় এলাকার বাসিন্দা এক মহিলা রবিবার শান্তিপুর থানায় তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে তাকে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।