খড়গপুর গ্রামীণ বিধানসভার ৪ নং কলাইকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী ২০২৫, শুভ দীপাবলীর শুভেচ্ছা বিনিময় এবং শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি। আজ রবিবার বিকেল প্রায় চারটে নাগাদ এই অনুষ্ঠান আয়োজিত হয় কপুতিয়া ভি.ডি.ও. হল সংলগ্ন ফিস মার্কেট ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা এবং তৃণমূল নেতৃত্ব নির্মল ঘোষ, নির্মাল্য চক্রবর্তী, দিনের রায় সহ বহু কর্মী সমর্থক।