রবিবার কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত হাড়িভাঙ্গা অঞ্চলের নাককাটি বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক, ব্লক সভাপতি কালি শংকর রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই বৈঠকে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি SIR নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।