নিজের বাড়িতে SIR ফ্রম ফিলাপের উদ্যোগ নিল কোচবিহার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার। সাধারণ মানুষের যাতে কোনরকম অসুবিধা না হয় এবং ফরম ফিলাপ করতে কারো যাতে ভুল না হয় সেই কারণে ই এই উদ্যোগ গ্রহণ করেছে কাউন্সিলার। তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়। তার জন্য সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে রবিবার সকাল থেকে নিজের বাড়িতেই সেই ক্যাম্প বসালেন কাউন্সিলর।