নবদ্বীপ শ্মশান থেকে মৃতদেহ দাহ করে ফেরার পথে রহস্যজনক মৃত্যু হল ৫২ বছরের সুফল দাসের। তাঁর বাড়ি দোগাছি গ্রাম পঞ্চায়েতের খালবোয়ালিয়া দাসপাড়ায়। বুধবার এক প্রতিবেশীর দাহকার্যে যোগ দিতে গিয়ে ফেরার সময় তিনি সুশান্ত দাস নামে এক টোটো চালকের গাড়িতে ওঠেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরিবারের দাবি, বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর জানা যায়, কোতোয়ালি থানার জালালখালি রোডে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতাল-এ ।