এলাকার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আড়শায় শুরু হল ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট পরিষেবা। শনিবার বলরামপুর বিধান সভার আড়শা ব্লকের পুয়াড়া অঞ্চলের পুয়াড়া হাইস্কুল প্রাঙ্গণে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপতেশ সরেন প্রমুখ।