কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর বউবাজার বারোয়ারির প্রতিমা মা মহেশ্বরী রূপে পূজিত হন,১৭০ তম বর্ষে পদার্পণ পূজোর,এবারের থিম রাঙামাটির কৃষ্টি
প্রসঙ্গত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা জগত বিখ্যাত। মহা ধুমধাম এর সাথে শহরজুড়ে হচ্ছে জগদ্ধাত্রী উৎসব। কৃষ্ণনগর বউবাজার বারোয়ারী শহরের অন্যতম বারোয়ারী। এবছর কৃষ্ণনগর বউবাজার বারোয়ারির পুজো ১৭০ তম বর্ষে পদার্পণ। এবারের থিম রাঙ্গামাটির কৃষ্টি। কৃষ্ণনগর বউবাজার বারোয়ারীর প্রতিমা মা মহেশ্বরী নামে খ্যাত। পুজো ঘিরে চলছে সমস্ত রকমের আয়োজন।