টালিগঞ্জে কালীপুজো বিসর্জনে বাজি ফাটানোয় প্রতিবাদ, পরিবারের সদস্যদের মারধর ও মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। টালিগঞ্জে কালীপুজোর প্রতিমা বিসর্জনের সময় দেদার বাজি ফাটানো নিয়ে চাঞ্চল্যকর ঘটনা। বাজি ফাটানোর প্রতিবাদ করায় খাস কলকাতার এক পরিবারকে নৃশংসভাবে মারধর ও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। এমনকি পরিবারের এক মহিলা সদস্যের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে টালিগঞ্জ এলাকায়।