শিলচর: শিলাপাথারে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি শিলচর প্রেস ক্লাবের সম্পাদকের
শিলাপাথারে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় মামলায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছে শিলচর প্রেস ক্লাব।রবিবার দুপুরে শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি জানান শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শংকর দে।দাবি পূরণ নাহলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিযোগ করেন তিনি।