বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক অভিজিৎ রুইদাস ওরফে ছোট্টুকে গ্রেফতার করা হয়েছে। গলসি থানার বন্দুটিয়া গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে ট্রাকটি আসছিল। গলসি পুরাতনচটি মোড়ে ট্রাকটিকে আটকায় পুলিশ। পুলিশকে দেখে চালক ট্রাকের কেবিন থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তাড়া করে কিছুটা দূরে পুলিশ তাকে ধরে ফেলে। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশের দাবি।