চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সিহিপুর গ্রামে ঈদগাহ প্রাচীরের পেছনে দীর্ঘদিন ধরেই একটি ড্রেন নির্মাণের দাবি উঠেছিল। অবশেষে সেই বহুল প্রত্যাশিত কাজের শুভ সূচনা হল আজ দুপুর ১২ টা নাগাদ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঈদগাহ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জলনিকাশের সমস্যা দূর করবে বলে আশা করা হচ্ছে।