SIR প্রক্রিয়ায় শুনানি শুরু হওয়ার পর মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ ব্লক অফিসে পরিদর্শনে যান পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন দুপুরে তিনি ব্লক অফিসের দুটি কাউন্টার ঘুরে দেখেন এবং BDO কে সাথে নিয়ে রায়গঞ্জ পৌর এলাকা এবং মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের শুনানিতে ডাক পাওয়া বাসিন্দাদের সাথে কথা বলেন। পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে উপস্থিত মানুষদের মধ্যে রুটি সব্জী বিতরণ করেন বিধায়ক।